Cart
No products in the cart.

পুরনো ফোনগুলোর মধ্যে নাম্বার ব্লক করার ফিচার ছিল না। কিন্তু সব নতুন স্মার্টফোনেই এই ফিচারটি রয়েছে যা দিয়ে ব্যবহারকারী অন্য যে কারো নাম্বার ব্লক করে দিতে পারে।
স্মার্টফোনে কল ব্লক করার উপায় আছে, এটা আমরা সকলেই জানি। যদিও স্মার্টফোনের এই ফিচারটি তৈরি করা হয়েছে স্প্যাম কল বা বিরক্তিকর কল ঠেকানোর জন্যে, কিন্তু আমরা এখন এটিকে তুচ্ছ কারণেও ব্যবহার করে থাকি।
ধরুন, আপনার বন্ধু আপনার উপর বিরক্ত হয়েছে, এখন সে আর আপনার নাম্বার থেকে কল বা এসএমএস চায় না, তখন সে আপনার নাম্বারটি ব্লক করে দিতে পারে। ফলে, আপনি আর তাকে কল দিতে পারবেন না। এমনকি, এসএমএসও পাঠাতে পারবেন না।
কিন্তু আপনি কি করে বুঝবেন যে আপনার বন্ধু কিংবা অন্য যে কেউ আপনার নাম্বারটি ব্লক করে দিয়েছে?
স্মার্টফোনে অনেক নিত্য-নতুন ফিচার থাকলেও দূভার্গ্যজনকভাবে এই ফিচারটি নেই যা দিয়ে আপনি সহজেই জানতে পারবেন। কিন্তু কিছু উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি জেনে নিতে পারেন যে আপনার বন্ধু আপনাকে ব্লক করেছে।

যে নাম্বারটিকে আপনি সন্দেহ করছেন যে আপনাকে ব্লক করে দিয়েছে, সেই নাম্বারটিতে কল দিন। যদি সে আপনার কল ধরে, তাহলে তো নিশ্চিতই হয়ে গেলেন যে আপনাকে ব্লক করা হয়নি। যদি আপনার কল না ধরে, বা আপনি অন্য কোনও আনইউজুয়াল অ্যাক্টিভিটি লক্ষ্য করেন, তবে নিচের বিষয়গুলো চেক করুন-
আশা করি, উপরোক্ত উপায়গুলো ব্যবহার করে আপনি অনায়াসেই বুঝে ফেলেছেন যে, কেউ আপনার নাম্বার ব্লক করে দিয়েছে কিনা। আপনি নিজেও যদি কারো অবাঞ্চিত কল থেকে মুক্তি পেতে চান, তবে এই ৮টি কল ব্লকার অ্যান্ড্রয়েড অ্যাপস্ থেকে যে কোনটি ব্যবহার করতে পারেন।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

কি ভাবে আপনার সাথে, হৈচৈ বাংলার কারো সাথে যোগাযোগ করবো?
হৈচৈ বাংলা ওয়েবসাইটের যোগাযোগ ফর্ম ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।