Cart
No products in the cart.

আর মাত্র ৩২ দিনের মতোই আবেদন করার সুযোগ রয়েছে কমনওয়েলথ পিএইচডি ফুল স্কলারশিপ ২০১৯ এর। যারা পিএইচডির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য কমনওয়েলথ পিএইচডি ফুল স্কলারশিপ বিরাট একটি সুযোগ। এই স্কলারশিপের মাধ্যমে ব্রিটেনের যেকোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকবে।
প্রতিভাবানরা যাতে নিজেদের মেধাকে কাজে লাগাতে এবং এবং বিশ্ব পর্যায়ে নিজেদের ভূমিকা রাখতে পারে সেজন্যই মূলত কমনওয়েলথ এই স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। প্রতিবছরের ন্যায় এই বছরেও কমওয়েলথ পিএইচডি পড়ার জন্য ফুল স্কলারশিপ দিচ্ছে।
তাহলে চলুন বিস্তারিত জেনে নেয়া যাক কমনওয়েলথের পিএইচডি ফুল স্কলারশিপ সম্পর্কে।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

এই স্কলারশিপের আন্ডারে মোট ৬ টি বিভাগে পড়ার সুযোগ দেয়া হবেঃ
এই স্কলারশিপ অর্জন করতে চাইলে যেসব যোগ্যতা আপনার থাকতে হবে তা হলঃ
বাংলাদেশ, বেলিজ, বতসোয়ানা, ক্যামেরুন, ডোমিনিকা, এসওয়াটিনি, ফিজি, গম্বিয়া, ঘানা, ভারত, গ্রেনাডা, মালেশিয়া, গায়ানা, জ্যামাইকা, কেনিয়া, জম্বিয়া, উগান্ডা, টুভালু, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, নাউরু, নামিবিয়া, মোজাম্বিক, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, রুয়ান্ডা, স্মোয়া, সিয়েরা লিওন, সলোমন দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা, সেন্ট হেলেনা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট।

কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে যে সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে তার ওয়েবসাইট লিংক সহ দেয়া হলঃ
আবেদনকারীকে অবশ্যই কমনওয়েলথের কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে। তাই আবেদ করার পূর্বে এসব নিয়ম ভালভাবে পড়ে তারপর আবেদন করা উচিত। বিস্তারিত তাদের ওয়েবসাইটে দেয়া আছে।
আমাদের দেশের মত এখানে কোন কোটা সিষ্টেম নাই। এখানে কোন দেশের জন্য আলাদা কোন সিটও বরাদ্দ নেই। তাই বাছাই করার সময় তিনটি বিষয়কে অধিক প্রাধান্য দেয়া হয়।

কমনওয়েলথ স্কলারশিপ সরাসরি আবেদন গ্রহণ করে না। আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই তিনটি মাধ্যম হয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ১৯ ডিসেম্বর পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা এই ডেডলাইনের আগেই করে ফেলুন। হয়তো আপনিও পেয়ে যেতে পারেন কমনওয়েলথের পিএইচডি ফুল স্কলারশিপ। অনেকের স্বপ্ন থাকে লন্ডনে পড়ার কিন্তু লন্ডনের বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি অনেক বেশি হওয়ার কারণে তা আর হয়ে উঠে না। তাই আপনার লন্ডনে পড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে কমনওয়েলথ পিএইচডি স্কলারশিপ হতে পারে এক বিরাট সুযোগ।

আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। লেখালেখি করতে ভাললাগে, তাই চেষ্টা করছি লেখার মাধ্যমে নতুন নতুন বিষয়ে জানার এবং জানানোর।
