Cart
No products in the cart.

একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের কর্মজীবনের অর্ধেক সময় ব্যয় করে কোড এডিটরে আর অর্ধেক ব্রাউজারে। সময়ের সাথে সাথে এ ধারার বিবর্তন হচ্ছে। কারণ, ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমেও কোড এডিটরের অনেক কাজ সমাধান করা সম্ভব। পাশাপাশি ব্রাউজার এক্সটেনশনগুলো কাজকে আরও বেশী নিখুঁত, দ্রুত এবং সহজ করে দিচ্ছে।
আপনি নিশ্চয়ই জানেন, ব্রাউজার এক্সটেনশন কি, এর ফাংশন ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত। এখন জানুন, এমন কিছু ব্রাউজার এক্সটেশন সম্পর্কে যেগুলো একজন ওয়েব ডিজাইনার ও ডেভেলপারের জন্যে দারুণ কাজের। কেননা, এই এক্সটেশনগুলো আপনার ওয়েব ডিজাইনিং ও ডেভেলপিংকে আরো দ্রুত এবং সহজ করে তুলবে।
বর্তমান সময়ে সবচাইতে বেশী ব্যবহৃত ব্রাউজার গুগল ক্রোম। কথাটি আমার নয়, w3schools এর। তাদের জরিপ অনুযায়ী ২০১৮ সালের অক্টোবর মাসে ক্রোম ব্যবহারকারীর সংখ্যা ৭৯.৬%। এরকম পরিস্থিতিতে ক্রোম ব্যবহারকারীদের জন্য লেখাই উত্তম। কেননা, কেবল গুগল ক্রোমেই দ্রুত ব্রাউজিং করা যায় এবং নিখুঁত ব্রাউজিং এর জন্যে গুগল ক্রোমের অনেক এক্সটেনশন রয়েছে।
আপনার কাজকে সহজ, নিখুঁত এবং স্মার্ট করতে আজকে বেশ কিছু জনপ্রিয় ক্রোম এক্সটেনশন নিয়ে হাজির হলাম।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

বৈশিষ্ট্য:
নামের সাথে এর কাজেরও মিল রয়েছে। একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের জন্য এটা একটা মাস্টার পিস এক্সটেনশন। অল্প কথায় এরকম দুর্দান্ত এক্সটেনশনের সুবিধা বা বৈশিষ্ট্য বর্ণনা করা সম্ভব না। আপনারা ব্যবহার করে দেখতে পারেন।
বৈশিষ্ট্য:
যেকোন ওয়েব সাইটের উপর গোয়েন্দাগিরি করার জন্য WhatRuns আপনাকে অনেক সাহায্য করবে। ওয়েবসাইটের অনেক অজানা তথ্য, আপনি এই এক্সটেনশনের মাধ্যমে খুব সহজে বের করতে পারবেন।
বৈশিষ্ট্য:
ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে হলে, অন্য ওয়েবসাইট থেকে আইডিয়া নিতে হবে। তবে আইডিয়া নেয়ার পাশাপাশি, যদি সাইটে থাকা ফন্টের নামও জানতে পারেন তাতে মন্দ কি? Fontface Ninja আপনাকে ফন্টের নাম, সাইজ এমনকি ডাউনলোড করার সুবিধাও দিবে।
বৈশিষ্ট্য:
পূর্বে বলেছিলাম বর্তমান ব্রাউজারের মাধ্যমে কোড এডিটের অনেক কাজ করা যায়। Stylebot আপনাকে এই সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে আপনি আপনার সাইট কিংবা অন্যের সাইটের সিএসএস মডিফাই এবং লাইভ রেজাল্ট দেখতে পারবেন।
বৈশিষ্ট্য
ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধি পায়, নির্ধারিত সাইজ ব্যবহারের মাধ্যমে। তাই ডিজাইনকে আকর্ষণীয় করতে প্রয়োজন নিখুঁত সাইজের। আর এই নিখুঁত সাইজ নিতে আপনাকে সাহায্য করবে Page Ruler।
বৈশিষ্ট্য:
মানুষ মাত্রই ভুল তাই কাজের সময় ভুল লিংক টাইপ হওয়াটা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক হবে যদি আপনি পরবর্তীতে ব্যবস্থা না নেন। আপনার এই কঠিন কাজটি সহজে করে দিবে Check My Links।
বৈশিষ্ট্য:
ইউএক্স তথা ইউজার এক্সপিরিয়েন্স ওয়েবসাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু কোন মানুষ ভিজিট করলো না কিংবা ভিজিটের পর বিরক্ত হয়ে গেল। এটা আপনার ব্যর্থতা। তবে এই ব্যর্থতা থেকে পরিত্রাণ দিতে পারে UX Check।
বৈশিষ্ট্য:
মাঝে মাঝে ওয়েবসাইটের স্ক্রিনশট নেয়ার প্রয়োজন পরে, আপনার এই প্রয়োজন পূরণ করতে সহায়তা করবে এই এক্সটেনশনটি। এছাড়া আপনি এর মাধ্যমে আপনার কার্যক্রমের স্ক্রিন রেকর্ড করতে পারবেন।
বৈশিষ্ট্য:
একটা ওয়েব সাইটে থাকা সবগুলো ছবি ডাউনলোডের প্রয়োজন হলে আপনি Image Downloader এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। এটা আপনাকে একদম আপনার ইচ্ছামত কম সময়ে ছবি ডাউনলোডের সুবিধা দিবে।
বৈশিষ্ট্য:
ওয়েবসাইট তৈরির সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোন ব্রাউজারে ওয়েবসাইটি কেমন দেখা যায়। অনেক সময় মোবাইল কিংবা ডেক্সটপে ব্রাউজার ভেদে ডিজাইন নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি দিবে এই এক্সটেনশন।
আপনি যদি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের জগতে থেকে থাকেন তবে ইতোমধ্যে এর যেকোন একটি ব্যবহার করে থাকবেন। কিন্তু আপনি যদি এর একটিও ব্যবহার করে না থাকেন, তবে আজকেই ব্যবহার করে দেখেন। আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনার যদি এর বাহিরে কোন এক্সটেনশন পছন্দ থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।
