Cart
No products in the cart.
আর্টিকেল লিখে আয় করুন ১ম পর্বে আমরা ৪টি আকর্ষণীয় ওয়েব সাইটের সঙ্গে পরিচিত হয়েছিলাম। এ পর্বে আমরা পরিচিত হবো আরো কয়েকটি সাইটের সঙ্গে যার মধ্যে এমন একটা সাইট রয়েছে যেখানে একটা আর্টিকেল লিখেই প্রতি মাসে ৩৫০০০ টাকা আয় করা যায়। তাহলে আসুন, অন্যগুলোর সাথে জেনে নেই এই সাইটটি সম্পর্কেও।

এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
আপনার যদি ইংরেজীতে ভাল লেখার যোগ্যতা থাকে আর আপনি যদি কোন বিষয়ে দক্ষ বা অভিজ্ঞ হন, তাহলে অনায়াসে ঘরে বসে আর্টিকেল লিখে আয় করতে পারেন। কিভাবে? পড়ুন-
ইংল্যান্ডে বসে দুই বন্ধু মিলে প্রথমে “সিনেমায় স্থুলতা” বিষয় নিয়ে ব্লগিং শুরু করে। ধীরে ধীরে বাড়তে থাকে তাদের সাইটের জনপ্রিয়তা, সেই সাথে বাড়তে থাকে ব্লগের বিষয়ও, আর গুগল অ্যাডসেন্স থেকে পকেটে ঢুকতে থাকে কাড়ি কাড়ি টাকা। পরবর্তীতে তারা ব্লগটাকে একটা ম্যাগাজিনে রূপ দেন।
৫২৯০ অ্যালেক্সা র্যাংক নিয়ে সাইটি এখন বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় সাইট হিসেবে অবস্থান করছে। এখন আর তারা নিজেরা তেমন একটা লিখেন না, অন্যদের থেকে লেখা সংগ্রহ করেন। আর বিনিময় হিসেবে মোটা অংকের সন্মানি প্রদান করেন।

তবে এই সন্মানি আপনি লেখার পর পরই পাবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে এক মাস পর্যন্ত। এক মাস পর দেখা হবে আপনার লেখাটির পেইজ ভিউ কত? যদি পেজ ভিউ ১০০০ হাজার হয়, তাহলে আপনি পাবেন ৫০ পাউন্ড বা প্রায় ৫ হাজার টাকা। ২০০০ হাজার পেজ ভিউ হলে ১০ হাজার টাকা। এভাবে পেজ ভিউ যত বাড়তে থাকবে, আপনার সন্মানিও তত বাড়তে থাকবে। এ সাইটের একটা জনপ্রিয় আর্টিকেলের পেজ ভিউ হয় ৭ হাজার পর্যন্ত। আর এর লেখক তখন সন্মানি পান প্রায় ৩৫ হাজার টাকা।
কি লিখবেন-
কিভাবে লিখবেন-
ক্র্যাকড্ মূলত একটি হিউমার সাইট। আপনি যদি একজন স্মার্ট, মজার এবং সৃষ্টিশীল মানুষ হন, তাহলে ক্র্যাকড্ আপনাকে আর্টিকেল লিখে নগদ ইনকামের সুযোগ দিচ্ছে।
লেখার জন্য কোনও পূর্ব অভিজ্ঞতার প্রয়োজনীয় নেই আপনার। আপনি ভাল লিখতে পারলেই তারা আপনাকে সন্মানি দেবে।

কি লিখবেন-
কিভাবে লিখবেন-
স্ট্রং হুইসপার এমন একটি সাইট যা পৃথিবীব্যাপি ধনী-গরীবের মাঝে সমতা তৈরির লক্ষে কাজ করছে। বিশেষত যারা গরীব, ধনীদের মত নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত যারা, তাদেরকে বড় হতে উৎসাহিত করা, জীবন-যাপনের কলা-কৌশল শেখানো এবং আয়ের পথ দেখানোই এ সাইটের মূল লক্ষ্য। আর এ লক্ষে আপনিও অংশ নিতে পারেন এবং এখানে একটা আর্টিকেল লিখেই আয় করতে পারেন ৫০ ডলার বা ৩৭৫০ টাকা থেকে ১১২৫০ টাকা।

যে কোন বিষয়ে আপনার মতামত অন্যদেরকে জানাতে কিংবা কোন বিষয়ে আপনার জ্ঞান পৃথবীব্যাপি ছড়িয়ে দিতে স্টং হুইসপার আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। সুতরাং, এখানে লিখুন এবং সেই সাথে আয় করুন।
কি লিখবেন-
কিভাবে লিখবেন-
আগামী পর্বে থাকবে আরো কিছু ওয়েব সাইটের কথা যারা লেখার জন্য পে করে। আর এর মাঝে জেনে নিতে পারেন যে ইংরেজীতে আর্টিকেল লেখা কিভাবে শুরু করবেন। এটি কিভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হয় তার ওপর একটি ধারাবাহিক লেখা। আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন, পরবতীর্তে যাতে এ ধারাবাহিক লেখার সবগুলোই সহজে খুঁজে পেতে পারেন।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

তারা কোন কোন মেথডে পেমেন্ট করে থাকে?
জিজ্ঞাশার জন্যে ধন্যবাদ, শিহাব। এখানকার ওয়েবসাইটগুলোর বেশিরভাগেরই পেমেন্ট মেথড্ পে-পাল। সুতরাং, জেনে নিতে পারেন পে-পাল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন।
Thanks Jessica, it’s an informative post for the newcomer online earners. Wish your success through the way.
আমার মনে হয়, আমি এই ওয়েবসাইটে লিখতে পারবো।
ইংরেজীতে আর্টিকেল লিখে আয় করার ব্যাপার ক্লূ দেওয়ার জন্য ধন্যবাদ, আমি এই সাইটে আর্টিকেল লেখার চেষ্টা করে দেখবো।