Cart
No products in the cart.

আউটসোর্সিং এর সেরা ওয়েবসাইটগুলোর মধ্যে আপওয়ার্ক অন্যতম। আপওয়ার্কে হাজারো ধরণের কাজ রয়েছে যা আপনি নিজের দেশে, নিজের ঘরে বসেই করতে পারেন। আর আপওয়ার্ক থেকে পেমেন্ট নিতে পারেন আপনার সুবিধামত পদ্ধতিতে।
আপওয়ার্ক থেকে পেমেন্ট উইথড্রো দেয়ার ৬টি পদ্ধতি রয়েছে। তার মাঝে বাংলাদেশীদের জন্য উপযোগী পদ্ধতিগুলো হল-
আপওয়ার্ক অ্যাকাউন্টে জমানো আপনার পেমেন্ট তোলার সবচেয়ে সহজ পদ্ধতিটি হল সরাসরি ব্যাংকে ট্রান্সফার। তাই আমরা অন্যান্য পদ্ধতি নিয়ে আলোচনা না করে শুধু মাত্র ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সে পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
আপনার যদি বাংলাদেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা যে ব্যাংকেই হোক না কেন, তবে এই পদ্ধতিতে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট উইথড্রো দিতে পারবেন। আর সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। বিস্তারিত পদ্ধতি নিচে আলোচনা করা হল-

সিকিউরিটির জন্য আপনার ব্যাংক ডিটেইলস্ সঠিক কিনা তা আরেকবার যাচাই করে নিন। কোন রকম ভুল-ভ্রান্তি হলে ট্রানজেকশন আটকে যাবে কিংবা টাকা ট্রান্সফার হতে দেরী হবে।
প্রতি ট্রানজেকশনের জন্য আপওয়ার্ক আপনার কাছ থেকে ০.৯৯ ডলার কেটে নেবে।
আশা করি, আপওয়ার্ক থেকে পেমেন্ট তোলা নিয়ে আপনার আর কোন কনফিউশন নেই। সবচেয়ে সহজ পদ্ধতিটি ব্যবহার করে আপনি আপনার পেমেন্ট তুলতে পারবেন। যারা এখনো আপওয়ার্কে কাজ শুরু করেননি কিংবা করবেন করবেন বলে ভাবছেন, তারা জেনে নিন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।
