Cart
No products in the cart.

স্বাভাবিক জীবন সবসময় ভাল লাগে না, মাঝে মধ্যে বৈচিত্র দরকার। তাই, কখনো কখনো আমরা বোকা হয়ে যেতে চাই, বিস্ময়ে হতবাক হতে চাই, ভূত দেখার মতো ভড়কে যেতে চাই। অস্বাভাবিক বা অসম্ভব কিছু একটা করে ফেলতে চাই। অ্যান্ড্রয়েড হরর গেম তেমনই ব্যতিক্রম কিছু যা আপনার জীবনে এনে দেবে অন্যরকম অভিজ্ঞতা।
সত্যিকার অর্থেই, হরর ক্যাটেগরির গেম ভিন্ন অভিজ্ঞতার হয়ে থাকে। যারা অনলাইন কিংবা অফলাইন জম্বি গেম খেলেছেন, তারা কিছু ব্যতিক্রম অভিজ্ঞতা পেয়েছেন। যারা কখনো এ জাতীয় গেম খেলেননি, হরর গেমের ব্যাপারে তাদের আগ্রহ না’ও থাকতে পারে।
আসলে সবাই কিন্তু হরর গেম খেলার সাহস করে না। কারণ, ভূতুড়ে পরিবেশে আঁটকে গিয়ে সেখান থেকে বের হওয়ার পথ খোঁজা, চোখের সামনে শত শত কংকাল নড়া-চড়া করতে দেখা, জুম্বিদের ভয়কে জয় করার মতো চ্যালেঞ্জ গ্রহণ করা সবার পক্ষে সম্ভব হয় না।
ছোট বেলা থেকেই যারা থ্রিলার বই পড়তে পছন্দ করেন, অজানাকে জানার কৌতুহল নিয়ে বেড়ে ওঠেন, আবার বড় হয়ে হরর মুভি দেখে অভ্যস্থ্য হয়ে ওঠেন, তারাই মূলত হরর গেম খুঁজে থাকেন। হরর গেমে একদিকে যেমন আছে ভয়ংকর ভয়, সারভাইভ করার মত টান টান উত্তেজনা, অন্যদিকে রয়েছে রোমান্স। এর আগে যারা ভ্যাম্পায়ার রোমান্স গেম খেলেছেন, তারা জানেন এ ধরণের গেম কত মজা।
আপনি যদি গেম খেলার আসল মজা পেতে চান, তবে আপনার অবশ্যই হরর গেম খেলা উচিৎ। এখানে আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্যে কিছু হরর গেম নিয়ে আলোচনা করেছি। এগুলো পড়ুন, ট্রেলার দেখুন এবং পছন্দের গেমটি ইনস্টল করে খেলতে থাকুন।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
Dead by Daylight Mobile একটি সারপ্রাইজিং ফান গেম যেখানে ৪ জন প্লেয়ারকে একজনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হবে। সিঙ্গেল প্লেয়ারটি মূলত একটা মনস্টার বা দৈত্য যার হাতে অনেক অত্যাশ্চার্য ক্ষমতা রয়েছে যা দিয়ে সে বাকি প্লেয়ারদের নাস্তানাবুদ করতে সক্ষম। আপনি হবেন চারজনের একজন যার কাজ হবে বাকিদের সাথে কো-অপারেট করে এই দৈত্যকে উল্টো নাস্তানাবুদ করা।
Dead Effect 2 একটি ক্রিপি সায়েন্স ফিকশন শ্যুটার গেম। আপনাকে গেমের ৩ ক্যারেক্টারের মধ্যে যে কোন একজনের রোল প্লে করতে হবে। আর আপনার ভূমিকা হচ্ছে লেবেল আপ করা, নতুন নতুন অস্ত্র সংগ্রহ এবং এলিয়েনসহ অন্যান্য খারাপ চরিত্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে তাদের হারিয়ে দেয়া।
আপনি যদি হরর ফান্টাসি কনসেপ্ট লাভার হয়ে থাকেন, তবে Eyes: Scary and Creepy Horror গেমটি খেলে দেখতে পারেন। এটি একটি ওভারঅল হরর এসকেপ গেম। আপনাকে এক ভয়ংকর দৈত্যের হাত থেকে বাঁচতে হবে যে প্রতিনিয়তই আপনাকে মারার জন্যে তাড়া করবে। সুতরাং, প্রস্তুত হয়ে মাঠে নামুন, ক্রিপি কিছুর জন্যে অপেক্ষা করুন আর নিজেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করুন।
https://youtu.be/XCqRK-cUuQ8
Evil Nun : Scary Horror Adventure গেমটি মূলত স্কুল কেন্দ্রিক। স্কুলের ভেতর রহস্যময় ঘটনা আর এক মিশনারি নারী নানের সঙ্গে ছাত্র-ছাত্রীদের ভূতুড়ে কান্ড-কারখানার গল্প নিয়ে গড়ে উঠা অসাধারন গেম এটি। গেমের ভেতর আপনার চরিত্র হচ্ছে মেইন হিরো আর আপনাকে শয়তান নানের হাত থেকে অন্যান্য ছাত্র-ছাত্রীদের বাঁচাতে হবে। আপনি প্রস্তুত তো? তাহলে, Evil Nun : Scary Horror Adventure গেমটি ডাউনলোড ও ইনস্টল করে নিন।
গেম লাভারদের জন্যে হরর ক্যাটেগরির এই গেমগুলো একটি ভাল কালেকশন হতে পারে। এখানকার কোন কোন গেম হয়তো আপনি আগেই খেলে ফেলেছেন। যদি তাই হয়, তবে আপনার খেলার অভিজ্ঞতা আমাদের পাঠকদের সঙ্গে শেয়ার করুন। আর না খেলে থাকলে, একটা একটা করে সবগুলো গেমই খেলে দেখতে পারেন।

আমি একজন প্রফেশনাল সিপিএ এবং এফিলিয়েট মার্কেটার। অনলাইনে আয় করার জন্য বিভিন্ন নিশ নিয়ে আমি রিসার্চ করি এবং সাকসেস হলে তা সবার সাথে শেয়ার করি।
