Cart
No products in the cart.

কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সেই স্বপ্ন সবাই বাস্তবায়ন করতে পারে না। কিন্তু একটু চেষ্টা করলেই আপনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। তাই যারা নিজের সাবজেক্টের পাশাপাশি অনলাইনে কম্পিউটার সায়েন্স পড়তে চান, তাদের জন্য ইন্টারনেট থেকে বাছাই করা সেরা ৭টি বিশ্ববিদ্যালয়ের কথা বলব।
দিন দিন প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, চাকরির বাজারেও প্রতিযোগিতা তেমনি বেড়েই চলছে। তাই নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে বাড়তি স্কিল থাকাও খুব জরুরী। কম্পিউটার সায়েন্স তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা জানলে আপনার লাভ ছাড়া ক্ষতির সম্ভাবনা নেই। তাই যারা অনলাইনে কম্পিউটার সায়েন্স পড়ার চিন্তাভাবনা করছেন তারা এই আর্টিকেলটি পড়ুন।
তাহলে চলুন মুল আলোচনায় যাওয়া যাক।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

ফ্লোরিডা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্নাতক পড়ার সুযোগ দিয়ে দিয়ে। তাদের এই বিষয়ে কয়েকটি প্রোগ্রামও আছে। এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে Herbert wertheim কলেজ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে।
এসব প্রোগ্রামে Assistanship থেকে শুরু করে স্কলারশিপসহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। তাদের অনলাইন কোর্সটি মূলত ১২০ ক্রেডিটের হয়ে থাকে। এই প্রোগ্রামে নিচের কোর্সের সুযোগ রয়েছে।
ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার প্রকৌশল স্কুলের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আগ্রহী শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে। এটিও ফ্লোরিডার মতোই ট্রেডিশনাল এবং ননট্রেডিশনাল স্টুডেন্টদের এই সুযোগ দিয়ে থাকে।
অনলাইনে এই কোর্সটি মূলত ৬০ ক্রেডিটের হয়ে থাকে। এই প্রোগ্রামের নিচে দেয়া কোর্সসমূহ অন্তর্ভুক্ত আছে।
ফ্লোরিডার Tallahassee তে অবস্থিত এই ইউনিভার্সিটি ব্যচেলর থেকে শুরু করে মাস্টার্স এবং ডক্টোরাল লেভেল পর্যন্ত সব প্রোগ্রামের সুবিধা দিয়ে থাকে। এই প্রোগ্রামগুলো অত্যন্ত ভাল এবং আপনার জ্ঞানকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে।
কম্পিউটারের সকল বিষয় একেবারে হাতে কলমেই শেখানো হতে থাকে। এই প্রোগ্রাম ১২০ ক্রেডিটের হয়ে থাকে। নিচে দেয়া বিষয়সমূহ এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত থাকে।

এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রোগ্রামের সুযোগ দিয়ে থাকে। এছাড়াও এখানে ইন্টার্নশিপ ও স্কলারশিপেরও সুযোগ রয়েছে। কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামটি এমনভাবে ডিজাইন লরা যাতে করে সবাই এই বিষয়টি ভালভাবে আত্মস্থ করতে পারে। এজন্য তাদের সর্বদা প্রচেষ্টা অব্যাহত থাকে।
ডাটা স্ট্রাকচার থেকে ওয়েবমাস্টার এবং প্রোগ্রামিং সবকিছুই হাতে কলমে শিক্ষা দেয়া হয়। এই প্রোগ্রামটিও অন্যান্য প্রোগ্রামের মত ১২০ ক্রেডিটের হয়ে থাকে। যেসকল কোর কোর্স এই প্রোগ্রামে থাকে তা হল
এই ইউনিভার্সিটি পিএইচডি করারও সুযোগ দিয়ে থাকে। ODU এর মাধ্যমে তারা অনলাইনে কম্পিউটার সায়েন্সের উপর ব্যচেলর করার সুযোগ দিয়ে থাকে। কম্পিউটার সায়েন্সের বেসিক নলেজ উন্নত করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই এই কোর্সে দেয়া আছে।
কোর্সটি থিওরীক্যালি এবং প্রেক্টিক্যালি দুই ধরনের ডেভেলপে সাহায্য করে তাকে। যার মাধ্যমে একজন শিক্ষার্থী পুরোপুরিভাবেই শিখতে পারে। এই কোর্সটিও ১২০ ক্রেডিটের হয়ে থাকে। মূলত এই কোর্সে যা যা থাকে তা হল

১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগ তাদের রেগুলার শিক্ষার্থীর পাশাপাশি অনলাইনে যারা পড়তে আগ্রহী তাদের জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে। ওই প্রোগ্রামের মাধ্যমেও স্কলারশিপের সুযোগ রয়েছে। মূলত তাদের উদ্দেশ্যে কম্পিউটার শিক্ষার মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়া।
এই কারিকুলাম কম্পিউটার সায়েন্স প্রফেশন, প্রোগ্রামিং, ডিজাইনিং, এলগোরিদম এবং কমপ্লেক্স সিষ্টেম, ডাটাবেজ ম্যানেজমেন্টসহ আরও বিভিন্ন বিষয়ে কভার করে থাকে। এই প্রোগ্রামটিও ১২০ ক্রেডিটের হয়ে থাকে। যে সকল বিষয়ে কোর্স করানো হয় তা হল
Beacom কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগ মূলত বিভিন্ন রকমের প্রোগ্রামের অফার দিয়ে থাকে। তারমধ্যে রয়েছে আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এছাড়াও আছে স্কলারশিপ ও ইন্টার্নশিপের ব্যবস্থা।
আশাকরি এই ৭টি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইনে কম্পিউটার সায়েন্স পড়তে পারবেন খুব সহজেই। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন।

আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। লেখালেখি করতে ভাললাগে, তাই চেষ্টা করছি লেখার মাধ্যমে নতুন নতুন বিষয়ে জানার এবং জানানোর।
