Cart
No products in the cart.

বর্তমানে অনেক সেরা লিনাক্স ডিস্ট্রো রয়েছে। মূলত লিনাক্স হল ওপেন র্সোস এবং ফ্রি অপারেটিং সিস্টেম। এর সিকিউরিটি যেমন খুব শক্তিশালী আর ভাইরাস আক্রমনও নেই বললে চলে। আর আপনি যদি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা রাখেন, তাহলে আপনি আপনার ইচ্ছামত সবগুলো লিনাক্স ডিস্ট্রোকে কাস্টোমাইজ করতে পারবেন।
তবে এটা চালাতে আপনাকে কোন প্রোগ্রামিং জানতে হবে না। উইন্ডোজ কিংবা ম্যাকে আপনাকে টাকা দিয়ে সফটওয়্যার কিনতে হয় আর এখানে আপনি সকল সফটওয়্যার পাবেন সম্পূর্ন ফ্রি। সকল সফটওয়্যার একসাথে পাবেন, তাদের বিল্ট ইন সফটওয়্যার সেন্টারে।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
লিনাক্সের রয়েছে অসংখ্য ডিস্ট্রো তার মধ্য থেকে আমি ২০১৮ সালের সেরা ১০টি নিয়ে আলাপ করবো।

Manjaro Linux মূলত Arch এর উপর ভিত্তি করে বানানো। এটা সবধরনের হার্ডওয়্যারে সমর্থন করে এবং খুব স্মুথলি কাজ করে। এটা আপনার কম্পিউটারের হার্ডওয়্যার স্বয়ংক্রিয় ভাবে সনাক্ত করার ক্ষমতা রাখে ফলে হার্ডওয়্যার জনিত কোন সমস্যা পোহাতে হবে না। এটা আপনার হার্ডওয়্যারের উপর ভিত্তি করে সফটওয়্যার ইনস্টল করবে। আপনি আপনার পছন্দ মত লেটেস্ট কার্নেল যেমন ইনস্টল করতে পারবেন ঠিক তেমনি ডিলিটও করতে পারেবন। কার্নেল কাস্টোমাইজ করার সুবিধা এটাকে ইউনিক করেছে। এছাড়া এই ডিস্ট্রোতে সফটওয়্যারের পরিমানও অনেক বেশী।

যারা নতুন লিনাক্স ব্যবহারকারী তাদের জন্য এটা শ্রেষ্ঠ লিনাক্স ডিস্ট্রো। এর ইউসার ইন্টারফেস অনেকটা উইন্ডোজের মত। আপনি প্রায় সবধরনের মিডিয়া ফাইল ব্যবহার করতে পারবেন। তাই গান কিংবা ভিডিও চালানোর জন্য এটা সেরা ডিস্ট্রো। এছাড়া এটাকে আপনি আপনার ইচ্ছা মত কাস্টোমাইজেশন করতে পারবেন খুব সহজে।

সব চেয়ে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রো। তাই এর কমিউনিটি অনেক বেশী সমৃদ্ধ। আপনি যে কোন সমস্যার সমাধান খুব তারাতাড়ি পাবেন। ফাস্ট আর শক্তিশালী সিকিউরিটি এটাকে আরও বেশী জনপ্রিয় করে তুলেছে। এর রয়েছে বিল্ট ইন সফটওয়্যারের ভাণ্ডার। ফলে সফটওয়্যার পেতে আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না।

আপনারা যারা মিনিমাল ডিজাইন এবং সাজানো গোছানো পছন্দ করেন। তাদের জন্য এটা সেরা ডিস্ট্রো। শক্তিশালী কমিউনিাট এবং সহজ ব্যবহার এর অন্যতম বৈশিষ্ট্য। খুব সহজেই যে কোন সফটওয়্যার ইনস্টল করা যায়।

আপনি যদি চান লিনাক্স ব্যবহার করে MAC OSX এর স্বাদ নিতে তবে Elementary OS ব্যবহার করুন। Elementary OS এর ডেভেলপারদের আবিষ্কৃত পেনথিয়ন ডেস্কটপ লিনাক্সের ডেস্কটপ পরিবেশে এক নতুনত্বের জন্ম দিয়েছে। যেহেতু উবুন্তুর উপর ভিত্তি করে এটা বানানো হয়েছে তাই উবুন্তুতে যা সার্পোট করে এখানেও তা সার্পোট করবে। মজার ব্যাপার হল এটা যারা একবার ব্যবহার করে, তার এর প্রেমে পরে যায়।

CentOS হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের ফ্রি ভার্সন। এটা রেড হ্যাটের মতই এলিগ্যান্ট একটি ডিস্ট্রো। রেড হ্যাটের সব সুবিধাই এটাতে আপনি পাবেন। রেডহ্যাটের মত এটাতেও স্ট্যাবল প্যাকেজ ব্যবহার করা হয়। এটার রয়েছে নিজস্ব কমিউনিটি সাপোর্ট। তবে গতানুগতিক কম্পিউটার ব্যবহারকারী হলে, এটা ব্যবহার না করাই ভাল।

এটা লিনাক্সের সব চাইতে পুরোনো এবং স্ট্যাবল একটি ডিস্ট্রো। এর কমিউনিটিতে আছে হাজার হাজার ডেভেলপার এবং ব্যবহারকারীর। এটার GNOME ডেস্কটপ সহজে ব্যবহারযোগ্য। আপনি যদি সহজ সরল কিন্তু শক্তিশালী কোন অপারেটিং সিস্টেম বছরের পর বছর ধরে ব্যবহার করে যেতে চান তাহলে ডেবিয়ান ব্যবহার করতে পারেন। তবে ডেবিয়ানে স্ট্যাবল প্যাকেজ ব্যবহার করা হয় বলে এর সফটওয়্যারগুলোর আপডেট একটু দেরীতে আসে।

OpenSUSE এ আপনি নিয়মিত আপডেট পাবেন। এটা আপনি প্রায় সকল কাজেই ব্যবহার করতে পারবেন। গেম খেলা, ডেভলপমেন্ট সহ প্রায় সব কাজের উপযোগী করেই এটা বানানো। এছাড়া মাল্টিমিডিয়ার সব ফরমেট এটাতে সার্পোট করে। আর এর নিরাপত্তাও অনেক ভাল।

ফেডোরা লিনাক্সের মজার ব্যাপার হল লিনাক্সের জন্মদাতা লিনাস এটা ব্যবহার করেন এবং এর পেছনে আছে রেডহ্যাট। এটাতে GNOME ডেস্কটপ ব্যবহার করা হয়েছে যা ব্যবহার করা খুবই সহজ। এটার কমিউনিটি সাপোর্ট অত্যন্ত ভাল। নতুন বহারকারীর জন্য ফেডোরা খুবই ভাল।

ডিবাইনের উপর ভিত্তি করে এটা বানানো। পূর্বে ডিবাইন সম্পর্কে বলেছি ফলে বুঝতেই পারছেন এটা কি পরিমান ভাল একটা ডিস্ট্রো। আশা করি এ সম্পর্কে বেশী কিছু বলতে হবে না।
আজকে সেরা লিনাক্স ডিস্ট্রো সম্পর্কে এই পর্যন্ত। সামনে এ বিষয়ে আর আলোচনা হবে।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।
