Cart
No products in the cart.

ইন্টারনেট থেকে আয়ের কথা শুনলেই মাথায় প্রথমেই আসে আপওয়ার্ক কিংবা অন্যান্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে ক্লায়েন্ট ভিত্তিক কাজের কথা। কেউ কেউ আবার কাজের দক্ষতার অভাবে বিজ্ঞাপন দেখে আয় করাকেই অনলাইন থেকে আয়ের একমাত্র উপায় ভেবে বসে। বাধা ধরা এসব নিয়মে আয় করতে ব্যর্থ হয়ে অনেকেই হতাশায় ভোগেন। কারণ আমরা জানি বাংলাদেশ থেকে বর্তমানে আপওয়ার্ক বা অন্যান্য মার্কেটপ্লেসগুলিতে অ্যাকাউন্ট করা কতটা কষ্টের। অন্যদিকে বিজ্ঞাপন দেখে আয় করা সম্ভব হলেও তাকে নিজের পেশা হিসেবে বেছে নেওয়ার মত কোন যুক্তি নেই। কিন্তু আমাদের সকলেরই এটি বুঝে নেওয়া উচিৎ যে ইন্টারনেট থেকে আয়ের কোন বাধা ধরা নিয়ম নেই। আপনি আপনার যে কোন কাজের বিনিময়েই টাকা আয় করতে পারেন। আজকের পোষ্টে বাংলাদেশে সম্প্রতি জনপ্রিয় হয়ে ওঠা দারাজ ডট কম থেকে আয় করার উপায় নিয়ে আমরা কথা বলব।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
আমাদের দেশে ই-কমার্স ইন্ডাস্ট্রি খুব দ্রুত প্রসার লাভ করে চলেছে। মানুষ এখন তার চাহিদার সকল পণ্য অনলাইন থেকে কিনতে পছন্দ করে। সেই সুবাদে বাংলাদেশের সবাই এখন মোটামুটি দারাজ ডট কমের সাথে পরিচিত। বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে তারা তাদের সফলতার মাইলফলক স্থাপন করেছে। প্রতিদিন সমগ্র বাংলাদেশে তাদের হাজার হাজার পণ্য বিক্রি হচ্ছে। আপনি যদি চান তাহলে খুব সহজেই আপনি দারাজ ডট কম থেকে আয় করতে পারেন।

দারাজ ডট কমের রয়েছে অ্যাফিলিয়েশন প্রোগ্রাম যার সদস্য হয়ে আপনি দারাজের বিক্রির পণ্যের উপর ৯% পর্যন্ত কমিশন পেতে পারেন। যাদের অ্যাফিলিয়েশন সম্পর্কে ধারনা নেই তাদের বলতে চাই অ্যাফিলিয়েশন হল এক ধরনের ডিজিটাল মার্কেটিং। আপনার মাধ্যমে কোন ক্রেতা যদি দারাজ ডট কম থেকে কোন পণ্য ক্রয় করে তাহলে আপনি যেহেতু তাকে দারাজে পাঠিয়েছেন সেহেতু দারাজ ডট কম আপনাকে বিক্রিত পণ্যটির মোট মূল্যের উপর একটি কমিশন প্রদান করবে।

এ কাজটি করার জন্য অবশ্যই আপনার একটি নিজস্ব ওয়েবসাই বা ব্লগ থাকতে হবে। এরপর আপনাকে দারাজ ডট কমের অ্যাফিলিয়েশন প্রোগ্রামের সদস্য হতে হবে। এখানে ক্লিক করে আপনি দারাজ ডট কম থেকে আয় করার জন্য অ্যাফিলিয়েশন প্রোগ্রামে যোগ দিতে পারেন । এরপর আপনার ওয়েবসাইট বা ব্লগটির বিষয়ের সাথে মিল রেখে আপনাকে দারাজ থেকে বিভিন্ন পণ্য নির্বাচন করতে হবে।
মনে করুন আপনার ওয়েবসাইটটি যদি রুপচর্চা বিষয়ক হয়ে থাকে তাহলে আপনি বিভিন্ন মেক আপ, কসমেটিকস ইত্যাদি পণ্য নির্বাচন করতে পারেন বা রান্না বান্না বিষয়ক হয়ে থাকলে রান্নার বিভিন্ন সামগ্রী বা কিচেনে ব্যবহৃত বিভিন্ন পণ্য নির্বাচন করতে পারেন। এরপর ওই পণ্যটি নিয়ে আপনার ব্লগে বা ওয়েবসাইটে সুন্দরভাবে কিছু আর্টিকেল করুন।
আপনি যদি একটি ইলেকট্রিক চুলা নির্বাচন করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইটে চুলাটির বিভিন্ন ভালো দিক, কেন সেটি দারাজ ডট কম থেকে ক্রয় করলে ক্রেতা লাভবান হবে ইত্যাদি বিষয় নিয়ে লিখুন এবং আপনার অ্যাফিলিয়েট লিংকটি দিয়ে দিন। যদি ক্রেতা পণ্যটি সম্পর্কে আগ্রহী হয়ে থাকে তাহলে সে অবশ্যই লিংকে ক্লিক করবে এবং দারাজ ডট কম থেকে ক্রয় করবে। আর পণ্যটি বিক্রি হয়ে গেলেই আপনি আপনার কমিশন পেয়ে যাবেন।

দারাজ ডট কম থেকে আয় করার জন্য অ্যাফিলিয়েশন প্রোগ্রামে যোগ দিলে যে সকল সুবিধা পাওয়া যায় তার মধ্যে অন্যতম গুলি হলো:
অ্যাফিলিয়েশনের ধারণাটি অনলাইনে নতুন কিছু নয়। কিন্তু ইংরেজী ভাষায় একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে হলে তার জন্য অনেক পরিশ্রম এবং দক্ষতা প্রয়োজন। তাছাড়া এভাবে কাজের জন্য অনেক বেশি বিনিয়েগও করতে হয়। কারণ ইংরেজী ভাষায় দক্ষতা না থাকার কারণে আমাদের সাধারণত বাইরের কোন ফ্রিল্যান্সারকে দিয়ে কন্টেন্ট লেখাতে হয় যা অনেক বেশি ব্যয়বহুল। সেখানে অনেক কম টাকা খরচ করে একটি বাংলা ওয়েবসাইট দাড় করিয়ে নিজের আর্টিকেল নিজে লিখে পণ্য বিক্রির মাধ্যমে দারাজ ডট কম থেকে আয় করা সম্ভব।
আপনারা যদি চান যে কিভাবে বাংলাদেশ থেকে সম্পূর্ণ বাংলাভাষায় একটি ওয়েবসাইট দাড় করিয়ে তা থেকে কিভাবে দারাজ ডট কম থেকে আয় করতে হবে তার পূর্ণ টিউটোরিয়াল দেয়া হোক তবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা আগ্রহ প্রকাশ করলে আমরা এর উপর পূর্ণ একটি সিরিজ পোষ্ট করবো যার মাধ্যমে আপনাদের প্রতিটি কাজ ষ্টেপ বাই ষ্টেপ করে দেখানো হবে। তাই যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই কমেন্ট করুন।

আমি একজন টেকনলোজি বিষয়ক ফ্রিল্যান্স আর্টিকেল রাইটার। বিভিন্ন টেকনলোজি বিষয়ে বিশদ রিসার্চ করার পরে অনলাইনে সবার সাথে সে-সব তথ্য শেয়ার করায় আমি আনন্দ অনুভব করি। টেক ট্রেইনির সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।

আমি কিভাবে বাংলায় আমার ওয়েবসাইট তৈরি করবো বিস্তারিত জানাবেন।