Cart
No products in the cart.

ইন্টারনেট জগতের সবচেয়ে বিস্তৃত সামাজিক সাইট হচ্ছে ফেসবুক। বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে, সেই সাথে বাড়ছে ফেসবুক আইডি হ্যাক হওয়ার সংখ্যাও। আপনার ফেসবুক আইডি হ্যাকারদের হাত থেকে বাচাঁতে চাইলে প্রয়োজন স্ট্রং সিকিউরিটি নিশ্চিত করা।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাবে। একবার কল্পণা করুন তো, আপনার ব্যক্তিগত বিষয় অন্য কেউ জেনে গেল! আর আপনার ফ্রেন্ডলিস্টে যারা আছে তাদের কাছে আপনার আইডি থেকে আপত্তিকর বার্তা পাঠানো হলো, তাহলে এর ফলাফল কেমন হবে!
এমনটি হলে আপনার পরিচয় এবং সম্মান, দুটোই ঝুঁকির মধ্যে পড়বে। এমনকি, এর জন্য আপনাকে সাইবার ক্রাইমের আওতায় নিয়ে যাওয়া হতে পারে। এখন, আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, হ্যাকাররা কেন ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি হ্যাক করতে চায়?
সাধারণত, হ্যাকাররা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট হ্যাক করে। আবার, অনেকে মজা করার জন্যও এমনটি করে থাকে। এছাড়াও, আপনার পরিচিত কেউ প্রতিশোধ নেওয়ার জন্যও আপনার আইডি হ্যাক করতে পারে।
আপনি জেনে হয়তো অবাক হতে পারেন, যে কারো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার উপায় আছে। অনেকেই এ-সব উপায় ব্যবহার করে অন্যদের আইডি হ্যাক করে থাকে। শত্রুতা করে হোক আর স্রেফ মজা করার জন্যে হোক, কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বসে তবে আপনার কপালে শনি আছে।
কপালে শনির দশা আসার আগেই আসুন জেনে আসি ফেসবুক আইডি হ্যাক হলে জরুরী ভিত্তিতে কি কি পদক্ষেপ নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে, যদি-
এ অবস্থায় নিচে দেওয়া পদক্ষেপগুলো মেনে চলুন।
আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিন্তু হ্যাকার এখনো পাসওয়ার্ড পরিবর্তন করেনি? তাহলে, আপনার ভাগ্য ভালো। এমন হলে আপনার জন্য আইডি উদ্ধার করা সহজ হবে।
ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তণ করার উপায় আছে। প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করুন। তারপর, সেটিংসে গিয়ে সিকিউরিটি এবং লগইনে যান। এবার, নিচের দিকে স্ক্রোল করে আপনার আইডির পাসওয়ার্ড পরিবর্তনের একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করুন।
এখন, আপনার বর্তমান পাসওয়ার্ড এবং একটি নতুন পাসওয়ার্ড প্রবেশ করুন। তবে, খেয়াল রাখবেন আপনার দেওয়া পাসওর্ডটি যাতে আগের ব্যবহৃত না হয়। তাছাড়া, বর্তমান পাসওয়ার্ডটি যাতে শক্তিশলী হয় সেদিকেও গুরুত্ব দিবেন।
এবার, পাসওয়ার্ড দেওয়া শেষ হলে সেভ অপশনে ক্লিক করে পরিবর্তনগুলো সংরক্ষণ করুন। এখন, আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার কাজ শেষ।
হ্যাকার যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে, তাহলে ভয় পাবেন না। আইডির পাসওয়ার্ড পরিবর্তন করলেও আইডি ফিরে পাওয়ার সমাধান আছে।
আপনার আইডি পুনরুদ্ধার করতে প্রথমে ফেসবুকের লগইন পেজে যান। এখন আপনার ফোন নাম্বার অথবা ই-মেইল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে আইডির অ্যাক্সেস ফিরে পেতে চেষ্টা করুন। আপনার ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলে এখানে আপনার দেওয়া পাসওয়ার্ডটি ভুল দেখাবে।
তারপর, ‘পাসওয়ার্ড ভুলে গেছেন?’ এমন একটি লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এখন, আপনার হ্যাক হওয়া আইডির সাথে সম্পর্কিত ফোন নম্বর অথবা ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে আইডি অনুসন্ধান করুন।
এবার, ফেসবুক আপনাকে আইডি পুনরুদ্ধার করতে সাহায্য করবে। আপনি যখন আপনার আইডি অনুসন্ধান করে পেয়ে যাবেন, তখন আপনি আইডিতে ক্লিক করবেন। তারপর, ফেসবুক আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে বলবে। এখন, একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে লগইন করুন।
নতুন পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডিতে লগইন করা হয়ে গেলে আপনার আইডির সুরক্ষার জন্য আরো কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে, সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশনগুলো চেক করতে শো অলে ক্লিক করুন। তাহলে, আপনার এফবি অ্যাকাউন্টে যারা অ্যাক্সেস করে সে সমস্ত তথ্যগুলো দেখতে পারবেন।
এখন, যদি আপনি কোনো সন্দেহজনক পেজ, ব্রাউজার অথবা যে কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পান যা আপনার আইডিতে অ্যাক্সেস করতে পারে, তবে তার অ্যাক্সেস পরিবর্তন করুন বা অ্যাপ্লিকেশনগুলো সরিয়ে ফেলুন।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে বর্তমানে ফেসবুকে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সুবিধা চালু রয়েছে। আপনার আইডিতে যদি টু-ফ্যাক্টর ভিরিফিকেশন অপশন চালু রাখেন, তবে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ আপনার আইডিতে অ্যাক্সেস করতে পারবে না।
যখন কেউ আপনার আইডিতে লগইন করতে চাইবে, তখনি আপনার ফোনে একটি কোড পাঠানো হবে যা আপনি ছাড়া আর কেউ জানবে না। আপনার আইডিতে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন সেট করতে প্রথমে সেটিংসে যান। সেটিংসে যাওয়ার পরে সিকিউরিটি এবং লগইন অপশনে ক্লিক করুন। সেখানে টু-ফ্যাক্টর অপশনটি চালু করুন।
এর সাথে চেক আপ অপশনটি অন রাখলেও আপনার আইডি সুরক্ষিত হয়ে যাবে। এছাড়াও, আপনার আইডি অন্যান্য ব্রাউজার থেকে লগ আউট হয়ে যাবে। এবার, কেউ চাইলেই আপনার আইডিতে সহজে অ্যাক্সেস করতে পারবে না। সুতরাং, টু-ফ্যাক্টর ভ্যারিফিকেশন সেট করে আপনার ফেসবুক আইডির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে নিন।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে হ্যাক হওয়ার বিষয়টি ফেসবুককে জানিয়ে দিন। যে ব্রাউজারে আপনার আইডি লগ-ইন করা ছিল, সেই ব্রাউজারে যান। সেখানে অন্য একটি ট্যাব খুলুন এবং প্রবেশ করুন। এখন, ফেসবুক হেল্প সেন্টার লিখে সার্চ করুন।
সার্চ করলে অনেকগুলো সিকিউরিটি অপশন দেখতে পারবেন। যে অপশনটি সবচেয়ে স্ট্রং মনে হবে সেটাতে ক্লিক করুন। তারপর, আপনার আইডি হ্যাক হওয়ার বিষয়টি ফেসবুকে রিপোর্ট করে জানিয়ে দিন।
আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার ফ্রেন্ডলিস্টে যারা আছে তাদেরকে আইডি হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দিন। কারণ, হ্যাকার আপনার আইডিতে একটি স্প্যামিং লিঙ্ক পোস্ট করে আপনার বন্ধুদের আইডি হ্যাক করার চেষ্টা করতে পারে।
এছাড়া, হ্যাকার আপনার আইডি দিয়ে কোনো পোস্ট বা আপত্তিকর বার্তা পাঠাতে পারে। ফলে, আপনার পরিচয় এবং সম্মান নষ্ট হবে। তাই, আগে থেকেই সবাইকে জানিয়ে রাখুন যে আপনার এফবি আইডি হ্যাক হয়েছে।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে উপরে বর্ণিত বিষয়গুলো অনুসরণ করুন। এছাড়াও, ভবিষ্যতে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুক আইডিতে একাধিক ফোন নাম্বার এবং ই-মেইল অ্যাকাউন্ট যুক্ত করুন। এতে, আপনি সহজেই হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধার করতে পারবেন।
তাছাড়া, সেটিংস-এ গিয়ে আপনার আইডি হ্যাক হয়ে গেলে আপনাকে সাহায্য করতে পারে এমন ৩-৪ জন বন্ধু সিলেক্ট করে রাখুন। তাহলে, ফেসবুক অ্যাকাউন্ট আইডি হ্যাক হয়ে গেলেও আপনার নির্বাচিত বন্ধুগণ আইডি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবে।
আশা করি, ফেসবুক আইডি হ্যাক হলে উপরে বর্ণিত বিষয়গুলো অনুসরণ করে আপনার ফেসবুক আইডি পুনরুদ্ধার করতে পারবেন। আর আইডি হ্যাক না হলেও এগুলো মেনে আপনার আইডির নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

আমি একজন আর্টিকেল রাইটার এবং গ্রাফিক্স ডিজাইনার। ২ বছর যাবৎ লেখালেখির সাথে যুক্ত আছি। এটি আমার সখের বিষয়।

মাশাল্লাহ্, আপনার পোস্টটি খুব ভাল লাগলো, আইডি হ্যাক হলে করণীয় সব কাজ সম্পর্কে বিস্তারিত জানলাম।