Cart
No products in the cart.

আপনার যদি একটি ইমো অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে, তবে খুব সহজেই আপনি পৃথিবীর যে কোন প্রান্তে থাকা যে কারো সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের মাধ্যম দুটি, একটি টেক্সট্ মেসেজ আর অন্যটি ফোন কল। বুঝতেই পারছেন, আপনি আপনার যে কোন বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত যে কাউকে দ্রুত মেসেজ পাঠাতে পারবেন।
আবার যখন তখন তাকে কল করতে পারবেন, যত দূরেই থাকুক না সে। অডিও বলুন আর ভিডিও বলুন, কোন কলেই কোন বাধা নেই। কোন রকম ফি ছাড়া ফ্রিতেই কথা বলতে পারবেন দূরে থাকা যে কোন বন্ধু বা পরিবার পরিজনের সাথে।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-
ইমো একটি ইনস্টান্ট মেসেজিং অ্যাপ। অডিও অথবা ভিডিওতে কথা বলার জন্যে সেরা ১০টি ফ্রি কলিং অ্যাপস্ এর মধ্যে এটি অন্যতম। সাধারণভাবে ইমো – IMO এর পুরো মানে হচ্ছে In My Opinion অর্থাৎ আমার মতে। আর অ্যাপস্ এর মানে Instant Messaging Offer যা যে কোন মেসেজিং প্লাটফর্মে থাকা যে কারো সঙ্গে যোগাযোগের তাৎক্ষণিক উপায় হিসেবে কাজ করে।
ফেসবুক, টুইটার, গুগল টক, স্কাইপি, এমএসএন, ইয়াহু মেসেঞ্জারসহ প্রায় সব মেসেজিং অ্যাপস্ ও টুলস্ এ থাকা কন্টাক্টেই ইমো থেকে টেক্সট্ মেসেজ পাঠানো যায়, অডিও মেসেজ সেন্ড করা যায় এবং সরাসরি অডিও ও ভিডিও কল করা যায়। তবে, আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে ৯টি দেশে ইমো ব্যবহার করা যায় না। কারণ, এ দেশগুলোতে ইমো ব্যানড্।
কিন্তু এসবের জন্যে আপনার একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে। কারণ, আপনি যখনই অ্যাপটি নামাবেন, তখনই এটি ব্যবহার করতে পারবেন না। কারণ, এটি ব্যবহারের জন্যে আপনার একটি ইউজার অ্যাকাউন্ট সেট-আপ করে নিতে হবে। আর ইউজার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্যে আপনার অবশ্যই একটি মোবাইল নাম্বার থাকতে হবে।
আপনার মোবাইল নাম্বারে টেক্সট্ মেসেজ অথবা ভয়েস কল আসবে যেখানে একটি কোড নাম্বার থাকবে। আর কোড নাম্বারটি দিয়েই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সুতরাং, বুঝতেই পারছেন ইমো ব্যবহারের জন্যে আপনার একটি সিম কার্ড দরকার।
এখন প্রশ্ন হচ্ছে সিম কার্ড বা মোবাইল নাম্বার ছাড়া কি ইমো ব্যবহার করা যাবেই না? উত্তর হচ্ছে, যাবে। মোবাইল নাম্বার ছাড়াও যে কেউ ইমো ব্যবহার করতে পারবে। আর এর জন্যে রয়েছে ৩টি ভিন্ন ভিন্ন পদ্ধতি যার যে কোনটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন।

মোবাইল নাম্বার কিংবা সিম ছাড়াই ইমো অ্যাকাউন্ট খুলতে যাওয়ার আগে আপনাকে ইমো অ্যাপটি ডাইনলোড করে নিতে হবে।
যখনই ইমো আপনার কাছে ফোন নাম্বার চাইবে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্যে, তখনই এই ফ্রি অ্যাপটি আপনার ফোন নাম্বার ছাড়াই টেক্সট্ মেসেজ কিংবা কল রিসিভ করবে। মূলত, অ্যাপটি আপনাকে একটি ফ্রি নাম্বার ব্যবহারের সুবিধা দেবে যে নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে এবং ওই নাম্বারটি ব্যবহার করে আপনি অনায়াসে ইমো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন।




যে কোন অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্যে ফ্রি ফোন নাম্বার ব্যবহার করার আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ হচ্ছে TextFree। এই অ্যাপটিও আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
প্লে স্টোর থেকে TextFree অ্যাপটি ডাউনলোড করে নিন। TextFree ডাউনলোড ও ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করুন। সেট আপ প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে ২ থেকে ২.৬ পর্যন্ত স্টেপগুলো অনুসরণ করুন।
এবার আগের মতোই ইমো খুলে তাতে এই ফ্রি নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিন।
যদিও ল্যান্ডফোন এখন আর কেউ তেমন একটা ইউজ করে না। তবু এখনো আমাদের দেশে কারো না কারো ল্যান্ডফোন রয়েছে। বিশেষ করে, অফিসগুলোতে এখনো ল্যান্ডফোন ব্যবহার করা হয়। সৌভাগ্যক্রে আপনার যদি একটি ল্যান্ডফোন থাকে, তবে সেটি ব্যবহার করে আপনি আপনার ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এ জন্যে নিচের স্টেপগুলো ফলো করুন-
আশা করি, উপরের ৩ পদ্ধতির যে কোনটি ব্যবহার করে আপনি অনায়াসেই আপনার ইমো অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন। এতে আপনার মোবাইল নাম্বার ব্যবহারের প্রয়োজন পড়বে না।

আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ অধ্যায়নরত। হৈচৈ বাংলা ওয়েবসাইটে মাঝে মধ্যে শখের বশে লিখি; যদিও টেকনোলোজি আমার পড়াশুনার সঙ্গে সম্পৃক্ত, তবু যে কোন বিষয়েই লিখতে ভাল লাগে।

আমার দুইটা ইমো আইডি ফেরত পেতে চাই, দুইটাই ওপেন হচ্ছে না-01887236868@01827673685
আমাদের সাথে আপনার সমস্যা শেয়ার করার জন্যে ধন্যবাদ, সাইফুল ভাই। কিন্তু আপনি তো বিস্তারিত কিছু জানাননি, কেন ওপেন হচ্ছে না আর ওপেন করতে গেলে কি মেসেজ দিচ্ছে, সেটা যদি জানাতে পারেন, তো আমরা আপনাকে হেল্প করতে পারবো।
আমার একটা ইমু আইডি ছিলো আইডির নাম ছিলো তুমি আমার ভোরের আলো এই আইডি মোবাইল নাম্বারের সিম কাটি হারিয়ে যাওয়ার পরে ইমু আইডি বন্দো হয়ে যায় এখন ও-ই ইমু আইডি খুলতে গেলে ভেরিফাই কোডটি পার ছিনা আমি আমার পুরাতন ইমু খুলতে চাই, কি ভাবে খুলতে পারি প্লিজ একটু বলবেন
মোবাইল নাম্বার দিয়ে ইমো খুলতে গেলে একটার বেশি খোলা যায় না। তাই, মোবাইল নাম্বার না দিয়ে কিভাবে খোলা যায়, সেটা অনেক দিন ধরেই খুঁজছিলাম। আজ পেয়ে গেলাম, এ জন্যে ধন্যবাদ হৈচৈকে।
আমার ইমো গ্রুপগুলো শুধু হ্যাক করে নিয়ে যায়, হেড অফিসে অভিযোগ করতে চাই। কিন্তু আইডি কোড জানি না।
ধন্যবাদ, রফিক ভাই। ইমোতে অভিযোগ করার জন্যে এই ইমেইল অ্যাড্রেস (feedback@imo.im)-এ মেইল করে জানাতে পারেন।
আসসালামু আলাইকুম, আমি ইমো অফিশিয়াল এসিস্টেন্ট হতে চাই।
ধন্যবাদ, Patwary ভাই। কিন্তু আপনার ইমো অফিশিয়াল অ্যাসিস্টেন্ট হতে চাওয়ার মানেটা বুঝতে পারলাম না। দয়া করে, একটু বুঝিয়ে লিখুন।
আডি অফিসিয়াল করবো।
আমার চিমটা হারিয়ে গেচে, পিলিজ আমার আইডিটা পিরিয়ে দাও।