Cart
No products in the cart.

কম দামে ভাল রাউটার খুঁজছেন? টেনশনের কিছু নেই, এই লেখাতেই আপনি পেয়ে যাবেন আপনার সাধ্যের মধ্যে সেরকমই ১০টি ভাল রাউটারের খোঁজ-খবর। প্রতিটি রাউটারের একটি ছোট্ট ডেসক্রিপশন এবং সেই রাউটারটির বৈশিষ্ট্য জানান দেবে কোনটি আপনার জন্যে সবচেয়ে ভাল হবে।
প্রযুক্তির এই যুগে প্রতিটি ডিজিটাল ডিভাইসে আজকাল ইন্টারনেট ব্যবহার করা যায়। হাতের ঘড়ি থেকে শুরু করে ঘরের টিভি প্রায় সব ক্ষেত্রে ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইন্টারনেট ব্যতীত চলা এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। এই ইন্টারনেটকে আরও বেশী সহজলভ্য করে দিয়েছে ওয়াইফাই রাউটার।
রাউটারের মাধ্যমে এখন একসাথে একই ইন্টারনেট কম্পিউটার, মোবাইল, স্মার্ট টিভি কিংবা স্মার্ট-ওয়াচে ব্যবহার করা যায়। বাজারে বর্তমানে অসংখ্য ব্রান্ড এবং মডেলের রাউটার পাওয়া যায়। কিন্তু সমস্যা হল এত সব রাউটারের মধ্যে থেকে পছন্দের রাউটারটি খুঁজে বের করা। সেই সাথে কোন রাউটারটি আমার জন্য প্রযোজ্য সেটা নির্বাচন করাটাও বেশ কষ্টসাধ্য।
কাজেই, প্রথমেই জেনে নিন রাউটার কেনার আগে যে ৪টি বিষয় বিবেচনায় রাখা উচিৎ আর সেগুলো ফলো করেই রাউটার কিনুন। তবে, দামের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। অনেকেই কম দাম কিন্তু মান ভাল, এ-রকম রাউটার কিনতে চান, কিন্তু সঠিক রাউটারটি খুঁজে পান না।
আর এই কারণে আজকে আমি কম দামে ১০টি ভাল রাউটার নিয়ে আলোচনা করবো। যেহেতু প্রতিটি রাউটারের সুবিধা নিয়ে আলোচনা করবো তাই আশাকরি পছন্দের রাউটারটি খুঁজে পেতে আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না।
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

আপনি নিশ্চয়ই ওয়াই-ফাই রাউটারের বেসিক অপারেশন জানেন। এখন আপনার প্রয়োজন একটি ভাল মানের রাউটার যা আপনি নিচের লিস্ট থেকে বাছাই করে নিতে পারেন।

বৈশিষ্ট্য
হোম ইউজারদের জন্য এটি একটি আদর্শ রাউটার। দামে সস্তা হলেও কাজ করে প্রিমিয়াম লেভেলে। একটি সাধারণ রাউটারে যেসব ফিচার থাকার কথা তার সবগুলো পাবেন এই রাউটারে। ক্লাইন্ট ফিল্টার, ম্যাক অ্যাড্রেস ব্লক, ওয়েবসাইট ব্লক করার সুবিধা পাবেন এই রাউটারে। এছাড়া সিকিউরিটি হিসাবে এতে আছে 64/128bit WEP, WPS, WPA-PSK, WPA2-PSK। ব্যান্ডউইথ তথা ইন্টারনেট স্পীড কন্ট্রোল করার সুবিধা আছে এই রাউটারে। তিনটি ল্যান পোর্ট এবং একটি ওয়ান পোর্ট আছে এই রাউটারে।

বৈশিষ্ট্য
ওয়ারেন্টি নিয়ে যদি আপনার কোন খুঁতখুঁত থেকে থাকে তবে এই রাউটারটি আপনার জন্য উপযুক্ত। এই রাউটারটিতে আপনি ৩ বছরের ওয়ারেন্টি পাবেন। সিকিউরিটির দিক দিয়ে এটা বেশ শক্তিশালী। হ্যাকারদের অ্যাটাক রোধের পাশাপাশি রাউটারটিতে ওয়েবসাইট ব্লক, ম্যাক অ্যাড্রেস ব্লক সহ আরও অনেক সুবিধা পাবেন। এই রাউটারেও ব্যান্ডউইথ কন্ট্রোল করার সুবিধা আছে। ৪টি ল্যান পোর্ট এবং একটি ওয়ান পোর্ট আছে এই রাউটারে।

বৈশিষ্ট্য
কম দামে যদি ৩ অ্যান্টেনার রাউটার খুঁজে থাকেন তবে এই রাউটারটি আপনার জন্য। তবে অন্যান্য ৩ অ্যান্টেনার রাউটারের মত পারফর্মেন্স পাবেন না। প্রতিটি অ্যান্টেনা ৫ডিবিআই। এর মধ্যে রয়েছে ৪টি পোর্ট যার ফলে আপনি ইথারনেট ক্যাবল দিয়ে ৪টি কম্পিউটার বা ল্যাপটপ কানেক্ট করতে পারবেন। এছাড়া একটি আদর্শ রাউটারের যেসব সুবিধা থাকার দরকার তার সবগুলো পাবেন এই রাউটারে।

বৈশিষ্ট্য
টিপি-লিংকের রাউটার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এই ব্রান্ডের রাউটার বাংলাদেশে অনেক বেশী জনপ্রিয়। যদি কম্পিউটারের পাশাপাশি স্মার্ট টিভিতেও ওয়াইফাই ব্যবহার করার প্রয়োজন হয় তবে এই রাউটারটি ব্যবহার করতে পারেন। এই রাউটারটিতেও রয়েছে ৪টি ল্যান পোর্ট। ২.৪ ফ্রিকোয়েন্সি রেট। সিকিউরিটির দিক দিয়েও এই রাউটারটি বেশ শক্তিশালী। ফিচারের দিক দিয়ে এতে রয়েছে ইন্টারনেট স্পিড কন্ট্রোল, ট্রাফিক স্ট্যাটাস দেখার সুযোগ, ফায়ারওয়াল সহ আরও অনেক সুবিধা।

বৈশিষ্ট্য
যদি একসাথে আকর্ষণীয় ডিজাইন এবং ভাল পারফর্মেন্সের মধ্যে কমদামী রাউটার খুঁজে থাকেন; তবে আপনার পছন্দের তালিকার প্রথমে এই রাউটারটি রাখতে পারেন। ৩০০ এমবিপিএসের শক্তিশালী সিগনাল সমৃদ্ধ এই রাউটার আপনাকে স্মুথ ভিডিও স্ট্রিমিং সুবিধা সহ অন্যান্য আরও অনেক ফিচারের সুবিধা দিয়ে থাকবে।

বৈশিষ্ট্য
আসুসের এই রাউটারটি কম দামের মধ্যে সেরা মানের রাউটার। রাউটারটিকে আপনি রেঞ্জ এক্সেটেন্ডার হিসাবেও ব্যবহার করতে পারবেন। এছাড়া এই রাউটারটি আপনি অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করতে পারবেন। ফলে এটাকে আপনি স্মার্ট রাউটারও বলতে পারেন। ফিচার বা সুযোগ সুবিধার কথা বলতে গেলে অন্যান্য রাউটার থেকে এর সুবিধা কিছুটা বেশী।

বৈশিষ্ট্য
স্পিড বৃদ্ধি করার জন্য এতে রয়েছে এক্সটারনাল অ্যান্টেনা ব্যবহারের সুবিধা। অনলাইন কাজ করা, ভিডিও দেখা কিংবা বাফার ফ্রি গেম খেলার জন্য আদর্শ রাউটার। হাই-স্পিড ডাউনলোড এবং রাউটারটি দুর্দান্ত ওয়াইফাই কভারেজ পাওয়া যায়।
ম্যালওয়্যার এবং স্পাইওয়্যার থেকে আপনার নেটওয়ার্ক রক্ষা করার জন্য রাউটারটিতে রয়েছে SPI, NAT, QoS ফিচার।

বৈশিষ্ট্য
৫ গিগাহার্জে অ্যান্টেনা থাকার কারণে আপনি ৪৩৩ এমবিপিএস স্পিড পাচ্ছেন যেখানে এই দামে অন্যান্য রাউটার গুলোতে পাবেন মাত্র ৩০০ এমবিপিএস স্পিড। অ্যান্টেনা আলাদা লাগিয়ে ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে ২টি অ্যান্টেনা ফিক্সড যেহেতু ডুয়েল ব্যান্ড।
এটাতে আপনি ইউএসবি ব্যবহারের সুবিধা পাচ্ছেন ফলে ফাইল শেয়ার, প্রিন্টার সার্ভার কিংবা এফটিপি সার্ভারের মত সুবিধা পাবেন।

বৈশিষ্ট্য
কম দামে স্মার্ট রাউটারের নাম বললে প্রথমে আসবে শাওমির এই রাউটারটি। এই রাউটারে MT7621A MIPS Dual Core 880MHz এর সিপিউয়ের সাথে রয়েছে ১৬ মেগাবাইট রম এবং ডিডিআর ৩ এর ১২৮ মেগাবাইট র্যাম। ফলে ছোট খাট কম্পিউটার বলা চলে একে। আর এই বৈশিষ্ট্য দেখে আশা করি এর ফিচার সম্পর্কে কিছু বলতে হবে না। আপনার ঘরে যদি আইওটি এর কোন গেজেট থেকে থাকে যার জন্য হাই স্পিড ইন্টারনেট দরকার তবে আপনি এই রাউটারটি ব্যবহার করতে পারবেন। অনেক বেশী ডিভাইস এক সাথে কানেক্ট থাকলেও স্পিডের কোন কমবেশি হবে না।

বৈশিষ্ট্য
খুব শক্তিশালী একটি রাউটার। অফিস কিংবা অনেক মানুষ একসাথে ব্যবহার উপযোগী একটি রাউটার। একটি আদর্শ রাউটারের যেসব সুবিধা থাকার দরকার তার সবগুলো সুবিধা এই রাউটারে বিদ্যমান। ফলে রাউটারের ফিচার নিয়ে আপনাকে তেমন একটা চিন্তা করতে হবে না।
উপরে উল্লেখিত রাউটারের দাম বিভিন্ন দোকান বা অনলাইন মার্কেটের মধ্যে পার্থক্য থাকতে পারে। তাই রাউটার ক্রয়ের পূর্বে অবশ্যই যাচাই করে নিবেন। আর এই তালিকার বাহিরে আরও অনেক ভাল মানের রাউটার রয়েছে যার সবগুলো তালিকায় যুক্ত করা সম্ভব নয়। যাইহোক, আপনি নিশ্চয়ই ঠিক করে ফেলেছেন এখান থেকে কোন রাউটারটি কিনবেন। কেনার আগে কিংবা পরে আপনার প্রয়োজন হতে পারে এটা জেনে রাখা যে স্মার্টফোনে ওয়াইফাই সংযোগ না পেলে কি করবেন।

আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তবে আমি ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করি। হৈচৈ বাংলাতে পোষ্ট পড়ার পাশাপাশি লিখার সুবর্ণ সুযোগ পেয়ে ভালোই লাগছে।

আমি চট্টগ্রাম থেকে নিতে চাই হ্যান্ড ক্যাশ দিয়ে, কিভাবে ব্যবস্থা হবে? সামনাসামনি দেখে কিনব। আপনাদের চট্টগ্রাম কোন অফিস আছে?
ধন্যবাদ মো: নোমান। আপনি যে রাউটারটি কিনতে চান, সেটি নিশ্চয়ই চট্টগ্রামের যে কোনও ইলেকট্রোনিক্স দোকানে পাবেন। বিশেষ করে, যে-সব দোকান কম্পিউটার অ্যাক্সেসরিজ বিক্রি করে, সে-সব দোকানে অবশ্যই রাউটার পাবেন।
অ্যান্টেনা: ৩টি
ডাটা ট্রান্সফার রেট: ৩০০ এমবিপিএস
ওয়ারেন্টি: ১ বছর
দাম: ১১৫০ টাকা
আমি DIR-615N3oo রাউটারটি কিনতে চাই, কিভাবে কিনবো?
ধন্যবাদ, সোনালী মজুমদার।
এটি ডি-লিংকের রাউটার যা আপনি যে কোনও ইন্টারনেট অ্যাক্সেসরিজের দোকান থেকে কিনতে পারেন। এছাড়া, চাইলে এটি আপনি অনলাইনেও কিনতে পারেন। আপনার পছন্দের এই রাউটারটি আপনি Star Tek ওয়েবসাইটে পাবেন।
আমি Tenda F3 Router কিনবো।
ধন্যবাদ, মিস পাখি।
Tenda F3 রাউটারটি সত্যিই অসাধারণ। তিন এন্টেনার এই রাউটারটির দামও সাশ্রয়ী। Startech ও Ryans computers এ দাম দেয়া আছে ১১৫০ টাকা, অন্যদিকে Bdstall এ দাম রয়েছে ১৩০০ টাকা। আপনি যদি অনলাইন থেকে কেনেন, তবে প্রথম দুইটার যে কোনও একটা থেকে কিনতে পারেন। আর যদি দোকান থেকে কিনতে চান, তবে দামাদামি করে চেষ্টা করবেন যত কমে কেনা যায়।
রাউটার নিয়ে অনেক সুন্দর লেখা, ভাল রাউটার সম্পর্কে আরো ভালকরে জানতে আমার সাইটটি ভিজিট করুন।
আমার ছোট্ট একটি টেক চ্যানেল আছে। আপনাদের পোস্ট পড়ে পড়ে ভিডিও বানাতে চাই, আপনাদের ক্রেডিট দিবো। কারণ, আমার স্ক্রিপ্ট লিখতে অনেক সময় ব্যয় হয়। তাই, আপনাদের পোস্ট পড়ে আমার ভয়েজ দিবো। শুধু ৩টা পোস্ট রাউটারের। রাজি?
হুম, অনুমতি দেয়া হলো। তবে, অবশ্যই ক্রেডিট দেবেন।