Cart
No products in the cart.

আমাদের ফোন যাতে চাইলেই অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে, সে জন্যে আমরা নানা রকম প্রাইভেসি ব্যবহার করে থাকি। মোবাইল ফোনের প্যাটার্ন লক তার মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেসি। এ প্রাইভেসি দেয়া থাকলে কেউ আর ফোনে প্রবেশ করতে পারে না, কোন কিছুরই অ্যাক্সেস নিতে পারে না।
কিন্তু সমস্যা হয় তখন, যখন কেউ এই প্যাটার্ন লকটি ভুলে যায়। আর এটা প্রায় মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে, দেখা যায় যে নিজেই প্যাটার্ন লক সেট করেছে অথচ নিজেই ভুলে গিয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে এমন হয় যে অন্য কাউকে দিয়ে প্যাটার্ন দিয়ে নিয়েছে, নিজেও মনে রেখেছে, আবার কিছুদিন পর নিজেই ভুলে গিয়েছে।
ভুলে যাওয়ার কারণ যা’ই হোক না কেন, এ রকম হলে দূর্ভোগের যেন শেষ থাকে না। এ দূর্ভোগ থেকে বাঁচার উপায় তখন দুইটা। হয় স্মার্টফোনটি রিসেট মারা, না হয় কাস্টোমার কেয়ারে যাওয়া। ফোন রিসেট মারতে হলে ফোনে থাকা প্রয়োজনীয় সবকিছু গুগল ড্রাইভের মতো যে কোন একটি ফ্রি ক্লাউড স্টোরে সংরক্ষণ করে রাখতে হয়। অন্যথায় দরকারি অনেক কিছু হারিয়ে যায়।
তবে, আপনি জেনে আনন্দিত হবেন যে রিসেট মারা কিংবা কাস্টোমার কেয়ারে যাওয়া ছাড়াই স্মার্টফোনের প্যাটার্ন লক খোলা যায়। আর এক্ষেত্রে রয়েছে ৩টি পদ্ধতি, যার যে কোনটি অবলম্বণ করেই আপনি লক খুলতে পারেন। আসুন, ফোনের লক খোলার সেই পদ্ধতিগুলো জানি-
এক নজরে দেখে নিন যা আছে এই লেখায়-

মোবাইল ফোনের প্যাটার্ন লক ভুলে গেলে উত্তরণের অন্যতম সহজ উপায় হচ্ছে Forgot Pattern ফিচারটি ব্যবহার করা। আর এ ফিচারটি প্রায় সব ফোনেই দেয়া আছে এবং আপনি খুব সহজেই এই ফিচারটি ব্যবহার করে প্যাটার্ন রিসেট করে নিতে পারেন।


ব্যাস্, এখন থেকে আপনার দেয়া এই নতুন প্যাটার্ন দিয়েই নিজের ফোনের স্ক্রিণ আনলক করতে পারবেন। অর্থাৎ, এটিই হবে এখন আপনার স্মার্টফোনের নতুন আনলক প্যাটার্ন।
মোবাইল ফোনের প্যাটার্ন লক নতুন করে সেট করে নেয়ার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে Recovery Mode ব্যবহার করা। এটি ব্যবহারের মাধ্যমে আপনি মূলত আপনার ফোনটিকে রিসেট দিয়ে নেবেন। না, এটি ওরকম রিসেট নয়, যেরকম রিসেট আমরা দোকানে গিয়ে দিয়ে থাকি। এটি খুবই সিম্পল।
সতর্কতা: এ পদ্ধতির ক্ষেত্রে আপনার স্মার্টফোনের সমস্ত ফাইল অর্থাৎ আপনার দরকারি ডাটাগুলো ব্যাকআপ রেখে দিতে হবে। আর কোথায় ব্যাকআপ রাখবেন, সেটা তো উপরে দেয়া আছে। ৫টি প্রি ক্লাউড সার্ভিসের যে কোনটিতেই ব্যাকআপন রাখতে পারেন। বোনাস হিসেবে জেনে নিন কিভাবে আপনার ফোনের সকল কন্টাক্ট নাম্বার জি-মেইলে সেভ করে রাখবেন।
নোট: স্যামসাং ফোনের ক্ষেত্রে Recovery Mode এ যাওয়ার এই পদ্ধতি না’ও কাজ করতে পারে। যদি করে, তো হয়েই গেল। আর যদি কাজ না করে, তবে প্রথমে আপনার স্যামসাং ফোনটির সুইচ অফ করে দিন। এরপর ফোনের ব্যাটারি খুলে ফেলুন, ২০/৩০ সেকেন্ড পর আবার ব্যাটারি লাগিয়ে নিন। এরপর এক সঙ্গে উপরে বর্ণিত ৩টি বাটন প্রেস করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত Recovery Mode না আসবে। অর্থাৎ, Wipe data কিংবা Factory Reset না দেখা পর্যন্ত অপেক্ষা করুন।
উপরে বর্ণিত পদ্ধতিটি কিছু কিছু অ্যান্ড্রয়েড ফোনে কাজ না’ও করতে পারে। কারণ, আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি প্রতিনিয়তই আপডেট হচ্ছে। অর্থাৎ, এর অপারেটিং সিস্টেমসহ যাবতীয় ফাংশনের আপডেট হচ্ছে। কিন্তু সেই সাথে সব সময় এসব পুরনো পদ্ধতির আপডেট হচ্ছে না।

মোবাইল ফোনের প্যাটার্ন লক ভুলে যাওয়া সত্যিই একটা বড় ধরণের ভোগান্তির কারণ। তবে, উপরের পদ্ধতিগুলো থেকে যে কোনটি ব্যবহার করে এ ভোগান্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার ডিভাইসের ক্ষেত্রে উপরের কোন পদ্ধতিটি কাজ করেছে, কমেন্ট করে তা আমাদের জানান। এছাড়াও প্যাটার্ন লক খোলার যদি অন্য কোন ভাল পদ্ধতি আপনার জানা থাকে, তবে সেটাও আমাদের পাঠকদের সঙ্গে শেয়ার করুন।

যুক্ত আছি জল-তরঙ্গ, মজার ইশকুল, বিশ্ব-সাহিত্য কেন্দ্রের সঙ্গে, নিজের জীবনে যুক্ত করেছি অনেক অভিজ্ঞতা; এখন যুক্ত হয়েছি হৈচৈ বাংলার সঙ্গে। সবার উৎসাহ পেলে যুক্ত থাকবো দীর্ঘদিন।

যখন আমি আমার মোবাইলের পাসওয়ার্ড ভুলে যাব, তখন আমি আপনার দেওয়া টিপস অনুসরণ করব। ধন্যবাদ।