হৈচৈ বাংলা এখন কোসেক মার্ট
Hotline: 01712867627
0 ৳ 0.00

Cart

No products in the cart.

ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে ভদ্র হয়ে যাবেন সুন্দরী মডেল সেলসিয়াস

croatian model nives celsius

হেডিংটা হতে পারতো বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন সুন্দরী মডেল। কারণ, এ রকম হেইড লাইন দেখতেই অভ্যস্ত আমাদের চোখ। প্রতিবার বিশ্বকাপের সময়ই কোন না কোন দেশের কোন না কোন মডেল এ রকম ঘোষণা দিয়ে থাকেন। অর্থাৎ তার দেশ যদি বিশ্বকাপ জিতে, তাহলে সে নগ্ন হবে।

মজার বিষয় হচ্ছে, বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে যত সুন্দরীই নগ্ন হওয়ার ঘোষনা দিয়েছেন, কারো আশাই পূর্ণ হয়নি। কারণ, একবারও এমন ঘোষণা দেয়া কোন সুন্দরী মডেলের দেশ বিশ্বকাপ জিততে পারেননি।

croatian model nives celsius

ক্রোয়েশিয়া এবারের বিশ্বকাপ জিততে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তারা কত দূর কি করবে তা নিয়ে রয়েছে সংশয়। অধিকাংশ ফুটবল বিশেষজ্ঞ এবং দর্শকদের মতে ফ্রান্সের ঘরেই যাবে বিশ্বকাপ। কিন্তু ক্রোয়েশিয়া তো ছেড়ে দিয়ে খেলবে না। কাপ নেয়ার জন্যে যতটা পরিশ্রম করা দরকার, তার সবটাই করবে তারা। কাজেই, ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিততেও পারে। আর জিতলেই ক্রোয়েশিয়ার সুন্দরী মডেল সেলসিয়াস ভদ্র হয়ে যাবেন। এমনই ঘোষনা দিয়েছেন তিনি।

অন্যান্য বিশ্বকাপে অন্য মডেলদের মত নগ্ন হওয়া নয়, বরং ভাল হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ার সুন্দরী মডেল নাইভস সেলসিয়াস। তিনি অন্য মডেলদের পথ ধরে বলেননি যে ক্রোয়েশিয়া জিতলে তিনি নগ্ন হবেন।

তবে, সেমি ফাইনালের আগে এই মডেলই খাটো পোশাক পরে এই বছরে শেষবারের মত আগুন জ্বালানোর ঘোষণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি খাটো পোশাকে আগুন জ্বালিয়েছিলেন কিনা জানা না গেলেও, ভদ্র হয়ে যাওয়ার এই নতুন ঘোষনাটি ক্রোয়েশিয়াসহ আর্ন্তজাতিক মিডিয়ায় ভাল করেই জায়গা পেয়েছে।

কিন্তু এই “ভদ্র হয়ে যাওয়া” বলতে তিনি কি বুঝিয়েছেন? জানা গেছে, ক্রোয়েশিয়া এবার বিশ্বকাপ জিতলেই সারা বছরই তিনি বড় সড় পোশাক পরবেন। আর কখনো খাটো পোশাকে নিজেকে মেলে ধরবেন না।

সেলসিয়াসের ভক্তরা অবশ্য আহত হয়েছেন তার এই ঘোষণায়। কারণ, সেলসিয়াস যেমন সব সময় অর্ধ নগ্ন হয়ে থাকতেই পছন্দ করেন, তেমনি ভক্তরাও তাকে অর্ধ নগ্ন অবস্থায় দেখতেই ভালবাসেন।

You might be interested in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *